ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গ্লেন ম্যাক্সওয়েল করোনা পজিটিভ

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল আগেই। এবার করোনায় আক্রান্তের তালিকায় নাম লেখালেন মেলবোর্ন স্টার্সের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। দলীয় অধিনায়কের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে স্টার্স কর্তৃপক্ষ।


গত সোমবার (৩ জানুয়ারি) রাতে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচ জয়ের পর পিসিআর টেস্টে করোনা ধরা পড়ে ম্যাক্সওয়েলের। এরপর তাকে অইসোলেশনে রাখা হয়েছে।


স্টার্সদের ডাগআউটে ভাইরাসে সংক্রমিত হওয়া সর্বশেষ ব্যক্তি ম্যাক্সওয়েল। এর আগে দলটির ১২ জন খেলোয়াড় এবং 8 জন কর্মী ভাইরাসে সংক্রামিত হয়েছেন।


করোনা জর্জরিত দলটির পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, শেষ দুই ম্যাচে নিয়মিতদের রেখে আনকোরা একাদশ নিয়ে মাঠে নামতে হয়েছে।


আশার কথা দলের তারকা ক্রিকেটার অ্যাডাম জাম্পা ও মার্কাস স্টয়নিসসহ ১০ ক্রিকেটার ৭ দিনের আইসোলেশন শেষ করেছেন। যার ফলে আগামী শুক্রবার (৭ জানুয়ারি) অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষের ম্যাচে নামতে তাদের কোনো বাধা নেই।

ads
ads
ads

Our Facebook Page

↑